বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৫:৫৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসষ্ঠ্যান্ডের পশ্চিম পাশে সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলছে বাটাজোর ইউপি চেয়ারম্যানের পুত্র তৌকির হাওলাদার।

রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক সংলগ্ন বাটাজোর খালের একাংশ দখল করে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে তৌকিরের শ্রমিকরা। দোকান ঘর নির্মাণে কারো অনুমতি নেয়া হয়েছে কিনা জানতে চাইলে চেয়ারম্যান পুত্র তৌকির হাওলাদার সদুত্তর দিতে ব্যর্থ হন। এবিষয়ে বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের ০১৭১৬০৬২৬০৫ নম্বরে একাধিক বার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধ স্থাপনা উত্তোলনের কোন সুযোগ নেই। এবিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ গত কয়েকদিন পূর্বেও বাটাজোর বন্দরে খালের পাশে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে একাধিক দোকান ঘর নির্মাণ করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর