বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সাভারে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১২:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারে জিয়াউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ মেয়ের মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) জিয়াউলকে আটক করে পুলিশ। সাভার মডেল থানার তদত ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের সাথে কথা বলে জানা যায়, গত ৫ অক্টোবর সকালে ধর্ষিতা ঐ শিশুর মা তাকে রেখে কাজে চলে যায়। শিশুটি শারীরিকভাবে অসুস্থ ছিল। বাসায় কেউ না থাকায় সুযোগ বুঝে শিশুটির বাবা তাকে ধর্ষণ করে। শিশুটির মা ফিরে এলে সে কান্নাকাটি শুরু করে এবং সমস্ত ঘটনা খুলে বলে। শিশুটির মা সব অবগত হয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ ঐ শিশুর বাবাকে আটক করে। এদিকে আশুলিয়াতে হেলাল উদ্দিন শেখ নামে এক বাড়িওয়ালার বিরুদ্ধে তার ভাড়াটিয়ার দুই জমজ শিশুসহ প্রতিবেশীর এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯ এ কল করলে পুলিশ হেলাল উদ্দিন শেখকে আটক করে।

 

পুলিশের সাথে কথা বলে জানা যায়, ধর্ষিতা দুই জমজ কন্যার বাবা-মা আশুলিয়ায় হেলাল উদ্দিন শেখের বাসায় ভাড়া থাকেন। তারা দুজনেই একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত ৬ অক্টোবর ঐ দুই জমজ শিশুর বাবা-মা তাদের দুই জমজ সন্তানকে রেখে কাজে যান। সেসময় হেলাল উদ্দিন শেখ ঐ দুই শিশুসহ প্রতিবেশীর আরো এক শিশুকে কোমল পানীয় দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে৷ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য হেলাল উদ্দিন ঐ শিশুদের বাবা মাকে ভয়ভীতি দেখায়। পরে ৯৯৯ এ কল করে ঘটনা জানানো হলে পুলিশ হেলাল উদ্দিনকে আটক করে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর