বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বোরকা পরেও ধর্ষণ কি কমছে? – প্রশ্ন মিমের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১০:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃদেশে কোনো নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটলেই এক শ্রেণির মানুষ মেয়েদের পোশাকের দোষ দিতে শুরু করেন। তাদের বক্তব্য, মেয়েরা বোরকা পরেলেই নাকি সব ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কিছু ধর্মীয় নেতাও এসব বক্তব্য দিয়ে থাকেন। কিন্তু বাস্তবতা হলো, বোরকা পরা মাদ্রাসার ছাত্রীরাও ধর্ষণের শিকার হচ্ছে। বলাৎকারের শিকার হচ্ছে মাদ্রাসার ছেলেরা! প্রতিদিন আসছে বীভৎস সব খবর। বোরকা যে ধর্ষণ থামাতে পারে না, সেটাই আবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

সোশ্যাল সাইটে মিম লিখেছেন, বোরকা পরেও নিরাপদ নেই মেয়েরা। ধর্ষণ কি কমছে ? এর শেষ কোথায়? মেয়ে হয়ে জন্ম নেয়াটাই কি পাপ ? তুমি ধর্ষক, তোমার জন্মটাতো মেয়ের গর্ভেই। পৃথিবীর আলোতো কোনো মেয়েই দেখিয়েছে তোমাকে। তবে কেন মেয়ের প্রতি এতো তৃষ্ণা ? অন্য মেয়েকে স্পর্শ করতে কি ভেসে আসেনা মায়ের চেহারাটা?’

তিনি আরও লিখেছেন, ‘তুমি পুরুষ না, কারণ তোমার পুরুষত্বে কালিমা আছে। তুমি মানুষ না কারণ তোমার বিবেকের অভাব , তুমি ধর্ষক। yes, you are a rapist. Pls #STOPRAPE. প্রতিটা ধর্ষককে উন্মুক্ত স্থানে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। চিনিয়ে দেয়া হোক ওরা ধর্ষক, ওদের বিচার এভাবেই হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর