শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাল্যবিয়ে দিয়ে কারাগারে কাজি, বরের অর্থদন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১২:০৬ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে দেয়ার সময় কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজিকে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে গুরুদাসপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড গাড়িষাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজিকে ৬ মাসের জেল এবং বর সুরুজ আলীকে ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাজি আনোয়ার পারভেজ ওরফে এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়। উপজেলার বিয়াঘাট ঘাটপাড়া গ্রামের আফসার আলীর ছেলে সুরুজ আলীর সঙ্গে পৌর এলাকার গাড়িষাপাড়া মহল্লার নবম শ্রেণির ছাত্রীকে (১৪) গোপনে কাজির বাড়ি নিয়ে এসে বাল্যবিয়ে দিচ্ছিলেন। গাড়িষাপাড়া মহল্লায় এনামুল কাজির বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, প্রকৃতপক্ষে কাজিদের কারণে বাল্যবিয়ে সংঘটিত হয়। বাল্যবিয়ে নিরোধ আইনে তাদের জেল ও জরিমানা করা হয়েছে। রাতেই ওই কাজিকে নাটোর জেলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর