মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

চাটমোহরে গৃহবধূ ধর্ষণ মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় গোলজার হোসেন (৩৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে ও জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিম দুই বছর আগে ইরাকে পাড়ি জমান। সেখান থেকে তার স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। এরই মধ্যে পার্শ্ববর্তী নাীজিরপুর গ্রামের আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন আব্দুর রহিমের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষন করেন বলে অভিযোগ ওই গৃহবধূর। এক পর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ভিডিওতে ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন। গত এক মাস আগে আব্দুর রহিম বাড়ি ফিরে আসেন এবং টাকা-পয়সার হিসাব চান।

 

এমতাবস্থায় তার স্ত্রী জানায়, গোলজারের কাছে ৫ লাখ ২০ হাজার টাকা রাখা আছে। আব্দুর রহিম টাকা চাইলে গোলজার তালবাহানা করতে থাকেন। গত ২ অক্টোবর রহিম আবারও টাকা চাইতে গেলে গোলজার গং তাকে মারপিট করে আহত করেন। এ নিয়ে থানায় আব্দুর রহিম একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসে ওই গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। পরে শালিস ভন্ডুল হয়ে গেলে ওই গৃহবধূ থানায় আওয়ামীলীগ নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ আসামী গোলজার হোসেনকে গ্রেফতার করে। জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তোজাম উদ্দিন গ্রেফতারকৃত গোলজার হোসেনের দলীয় পদবী নিশ্চিত করেছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর