বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অপহরণের নাটক সাজানো মূল পরিকল্পনাকারী ও সহযোগীসহ গ্রেফতার ৭

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৯:৪২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

৫ই অক্টোবর রাত ১০ ঘটিকার সময় জনৈক ব্যক্তি সাতক্ষীরা থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংবাদ প্রদান করে যে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় ঋশিল্পীর সামনের রাস্তায় নগরঘাটার জনৈক ব্যক্তি অপহৃত হয়েছেন। তিনি আরো উল্লেখ করেন যে, অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে খুলনার দিকে চলে গেছে এবং উক্ত ব্যক্তির কাছে গরু বিক্রির এক লক্ষ টাকা ছিল। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে, অপহৃত ব্যক্তি যে ইঞ্জিন ভ্যানে করে এসেছিল তার চালক, তথ্য প্রদানকারী এবং অপহৃত ব্যক্তির আত্মীয়-স্বজনকে পাওয়া যায়। তারা সকলেই অপহরণের ঘটনা বর্ণনা দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ সুপার সাতক্ষীরা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশনায় ভ্যান চালক কে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়।

 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করে এবং বিস্তারিত তথ্য দেয়। তার তথ্য মতে অপহরণের নাটক সাজানো নায়ক, আত্মগোপনে থাকা অপহৃত ভিকটিমকে আগরদাঁড়ি ইউনিয়নের বাশঘাটা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার এক আত্মীয়ের ৫৬ হাজার টাকা ফেরত না দেয়ার উদ্দেশ্যে, পরস্পর যোগসাজোশে, অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে, পুলিশকে মিথ্যা তথ্য প্রদান করেছে। এ ঘটনায়, মামলা রুজু হয়েছে এবং অপরাধের সাথে যুক্ত মোট ৭ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর