বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৪:৪০ অপরাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার বড় বাঁশবাড়ি গ্রামের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী হরিপুর উপজেলার ডাবরি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াকুব আলি(২৫), একই উপজেলার মানিকখাড়ি গ্রামের মৃত ডাকু মোহাম্মদের ছেলে বাসেদ ( ২২) ও রুহিয়া গ্রামের মৃত কবিরউদ্দিনের ছেলে সোহেল (৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায়  গোপন সুত্রে সংবাদ পেয়ে পুলিশ উক্ত স্থানে আগে থেকেই ওৎ পেতে থাকে। এরপর ঐ পথ দিয়ে ফেন্সিডিল পরিবহন কালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঐ মাদক ব্যবসায়ীরা হরিপুর থেকে রাণীশংকৈল আসছিল।
বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে  ৬ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর