বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে মাদক মামলার আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৪:৩৭ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল র‌্যাব-৮ এর করা নিয়মিত মাদক মামলার আসামী ইমাদ খান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমাদ উপজেলার বড় কসবা এলাকার মৃত আলাউদ্দিন খানের পুত্র।

গৌরনদী মডেল থানার এসআই খায়রুল ইসলাম জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব-৮ এর নিয়মিত মামলার পলাতক আসামী ইমাদ খানকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ইমাদ দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। সোমবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে রবিবার সকালে গৌরনদী মডেল থানার এসআই অহিদ মিয়ার নেতৃত্বে উপজেলার পিঙ্গলাকাঠী লঞ্চঘাট এলাকা থেকে সোলায়মান বেপারী নামের এক মাদক ব্যবসায়ীকে একশত পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোলায়মান গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার সিরাজ উদ্দিন বেপারীর পুত্র। এঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর