বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে গৃহবধুর শ্লীলতাহানী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৫:১২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জমি সংক্রান্ত বিরোধের জেরধরে জেলার আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামে পারভীন বেগম (৩৫) নামের এক গৃহবধুকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় রবিবার রাতে আহতের স্বামী মঞ্জুর আলম লিটন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সাত বছর পূর্বে হারুন শেখ নামের এক ব্যক্তির কাছে আট শতক জমি বিক্রি করেন লিটন। ওই জমি নিয়ে হারুন ও তার পরিবারের সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার জন্য বসা হলেও হারুন শেখ ও তার পরিবারের সদস্যরা কোনকিছুর তোয়াক্কা না করে বিভিন্ন সময় মঞ্জুর আলম লিটন ও তার পরিবারের ক্ষতিসাধন করার পাঁয়তারা করে আসছিলো।
তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গৃহবধু পারভীন বেগমের সাথে হারুন শেখের স্ত্রী নাছিমা বেগমের কথাকাটি হয়। একপর্যায়ে নাছিমা বেগমের হামলায় গৃহবুধ পারভীন বেগম গুরুতর আহত হয়।

এসময় নাছিমা বেগমের স্বামী হারুন শেখ গৃহবধু পারভীন বেগমের শ্লীলতাহানী ঘটায়। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহাত আছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর