বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৪:২২ অপরাহ্ন

মতিন সরকার, বিশেষ প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা-নিমগাছী আঞ্চলিক সড়কের নতুন পাড়া সলঙ্গা গ্রামস্থ কবরস্থানের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নতুন পাড়া সলঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সানজিদা খাতুন(২২), জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন খাতুন(৩০), আব্দুর রহিমের ছেলে শাহাদাত ইসলাম খায়রুল(১৯),আজাহার আলীর ছেলে রাজু আহমেদ(২২)।

 

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব ১২ এর স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজ জানান,৮১পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইলসেট,৬ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর