বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

যশোরে প্রতিবেশীর হামলা ; টাকা ও স্বর্ণ লুটের অভিযোগে মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৪:৫৪ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন:

এনজিও থেকে ৪০ হাজার টাকা লোন নিয়ে কিস্তি না দিয়ে আত্মগোপনের পর বাড়িতে ফিরে আসায় কিস্তির টাকা চাওয়ায় মারপিটসহ নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিব দিয়া গ্রামে। এ ঘটনায় তিন ভাইবোনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলার ক্ষিতিবদিয়া গাজী নুর জালালের ছেলে গাজী মাহমুদুল হাসান বিপ্লব বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের চান্দালী কাজীর মেয়ে মোছাঃ রাশিদা বেগম, ভাই তোতা ও সোহরাব হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন উল্লেখ করেছে। মামলায় বলা হয়েছে তার স্ত্রী পারভীন গাজী আদ্বীন এনজিওতে এফ এইচ পদে কর্মরত। রাশিদা পারভীন কাজীর মাধ্যমে উক্ত এনজিও থেকে মৌসুমী লোন হিসেবে ৪০ হাজার টাকা গ্রহন করে। লোন নেওয়ার কিছুদিন পর রাশিদা বেগম কিস্তির টাকা না দিয়ে আত্মগোপন করে।

 

অনেকদিন আত্মগোপনের পর ২৮ সেপ্টেম্বও সে বাড়িতে ফিরে আসে। পারভীন গাজীর বাড়ির পাশের রাশিদা বেগমের বাড়ি হওয়ায় বিষয়টি জানতে পেরে ওই দিন দিবাগত রাত ৯ টায় পারভীন গাজী রাশিদা বেগমের বাড়ির উঠানে গিয়ে লোন সংক্রান্ত কিস্তির টাকার কথা তুলেন। এতে ক্ষিপ্ত হয়ে রাশিদা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় পারভীন গাজীকে রাশিদাসহ তার দুই ভাই তোতা ও সোহরাব হোসেন গালিগালাজ শুরু করে। পারভীন প্রতিবাদ জানালে তাকে মারপিটসহ গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণেও চেইন ছিনিয়ে নেয়।

 

স্ত্রীকে মারপিটের খবর জেনে উদ্ধার ও ঠেকাতে স্বামী গাজী মাহমুদুূল হাসান গেলে তাকে বটি দিয়ে তোতা,সোহরাব কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে ছেড়ে দিয়ে প্রাণ নাশের হুমকী দেয়। গুরুতর আহত অবস্থায় গাজী মাহামুুদুল হাসানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর