বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

টাকা না দেয়ায় উল্লাপাড়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫১ অপরাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঋণের সুদের টাকা দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। বুধবার দুপুরে জেলার উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করেন। গৃহবধূর নাম সোমা রানী দাস। তিনি ওই গ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। তাকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমা রানী দাস বলেন, আদর্শগ্রামের আব্দুল কাদেরের মেয়ে দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। তিনি গ্রামের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। কিছুদিন আগে সোমা দিপ্তীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন।

 

আর্থিক অস্বচ্ছলতার কারণে সোমা সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় দিপ্তী বেগম তার লোকজন নিয়ে বুধবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এসময় সোমার কাছে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে দিপ্তী। সোমাকে নির্যাতনের চিত্রটি ভিডিও ধারণ করেন স্থানীয় যুবকেরা। ঘটনাটি জানতে পেরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সোমাকে উদ্ধার করেছে। এ সময় দিপ্তী বেগমকে আটক করা হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর