সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৭ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়।

সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ প্রতিবাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে প্রধান অতিথি আব্দুল কুদ্দুস বলেন, শুধু আইন দিয়ে কন্যা শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে বন্ধ করা যাবেনা। এ ব্যাপারে পিতামাতা ও নিকট আত্মীয়দের সচেতন ও সোচ্চার হতে হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর