শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বড়াইগ্রামে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৭ অপরাহ্ন

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

 

সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আযাদ বক্তব্য রাখেন। পরে অতিথিরা উপজেলার ২১ জন হতদরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর