শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত-২,  আহত-১ 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৫ পূর্বাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ দুর্ল ভপুর গ্রামে আজ বিকালে  বজ্রপাতে নিহত ২ জন এবং ১ জন গুরুতর আহত  হয়েছেন । গুরুতর আহত ১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক  বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।  প্রত্যক্ষদর্শী ও  এলাকাবাসী জানান শনিবার  বিকালে দুর্ল্লভপুর গ্রামের  তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে যান দুর্ল্লভপুর গ্রামের রনি, আলিম ও রউফ। এসময় বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে ঝলসে যায়  নাসিরুল ইসলামের ছেলে মোঃ রনি (১০) এবং আবুল কালাম আজাদের  ছেলে মোঃ আলিম (১৯)। এই দুইজন  বিলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
 এ সময় মৃতদের কাছাকাছি অবস্থান করা আঃ রউফ (২৫) মারাত্মক আহত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। নিহত রনির পিতা নাসিরুল গরুর জন্য ঘাস  নিয়ে বাসায় ফেরার সময় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে লাশ ও আহতকে উদ্ধার করে।
আহত আঃ রউফকে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে আনা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ  তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তিনি জানান, রউফের অবস্থা খুবই সংকটাপন্ন।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর