সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘুষের ২১ লাখ টাকা ফেরত ও নিয়োগ বাতিলের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী কাজল আনসারি নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ “গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি” স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার অভিযান, প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে: এমপি আমিরুল ইসলাম খান আলিম অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়- আব্দুল আজিজ এমপি দিনাজপুরে ৪৯৯ তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন

সাজাপ্রাপ্ত আসামী ফারদিন গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৯:০০ অপরাহ্ন

কে,এম আল আমিন :

মাসুদ বিল্লাহ ফারদীন (৩৫) নামে এক বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ বিল্লাহ ফারদিন শহরের মোক্তারপাড়া মহল্লার মৃত মনোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারী পরোয়ানা সুত্রে জানা যায়, গত ৮ মার্চে রংপুর বিভাগের যুগ্ম দায়রা জজ (দ্বিতীয় আদালত) সাদিয়া সুলতানা এর আদেশে আসামী মাসুদ বিল্লাহ ফারদীন চেক দিয়ে টাকা পরিশোধ না করার অপরাধে ১৮৮১ সালের ১৩৮ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় উক্ত আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকে উল্লেখিত দুই লক্ষ টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক অপু কুমার ঘোষ বলেন, মাসুদ বিল্লাহ ফারদীনের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর