সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

পৌরসভার ৩ বছরে উন্নয়ন প্রকল্প না থাকায় নবগঠিত তাড়াশে পৌরসভা বাজারের ক্রেতা বিক্রেতার ভোগান্তি শেষ নেই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৭ অপরাহ্ন

জাকির আকন বিশেষ প্রতিনিধি:

চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের নবঠিত তাড়াশ পৌরসভার ৩ বছরে শহরের বাজারের কোন রাস্তা ঘাটই মেরামত না করায় ক্রেতা , বিক্রেতা ও জনগণের ভোগান্তি উন্নয়ন । পৌর বাজারে কাচাবাজারে শেড বেদখল থাকায় খোলা মাঠের মধ্যে বসছে কাচা বাজার । সরজমিনে ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, চলনবিলের প্রাণ কেন্দ্র সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরের২০১৭ সালে নবঠিত তাড়াশ পৌরসভার যাত্রা শুরু হলে ও সদরে বাজারের কোন রাস্তাঘাট নির্মাণ , মেরামত উন্নয়ন ও পৌর মার্কেট শেড সহ কোন উন্নয়ন সা হওয়ায় মেলেনি নাগরিক সুবিধা । প্রায় ২০ বছর আগের এল, জি,ই,ডির গ্রোর্থ সেন্টার প্রকল্পে নির্মিত বাজারের ফিশ, মিট ও মিল্ক লেখা বড় বড় শেড দখল করে নিয়েছে অবৈধ দখলকারীরা । ফলে শেড গুলো দীর্ঘদিন বেদখল থাকায় কাচা বাজার, মাছ মাংসের ব্যবসায়ীরা যেখানে সেখানে রাস্তায় আর মাঠের মধ্যে বসে বিক্রি করছে। বাজারের চাল ও ফিস ফিডের পাইকারী দোকানের সামনে থেকে ইদগাহের মাঠের মধ্যে বসানো কাচা তরকারী বাজারের যাওয়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।

 

প্রতিদিনই কাচা বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের পোশাকে কর্দমাক্ত লেগে ভোগান্তিতেপড়ছে । দুধের বাজার পুরাতন নিউ মার্কেটের সামনে পরিত্যক্ত শেডে কখনও রাস্তায় , তরিতরকারি বাজার ও রাস্তায় আবার ও ইদগাহ মাঠের মধ্যে বসানো হচ্ছে । তাড়াশ পৌর বাজারের টাল ব্যবসায়ী আব্দুল মান্নান জানান চালের ও ফিডের পাইকারী দোকানের এই রাস্তায় প্রতিদিন ক্রেতা বিক্রেতাদের চরম ভোগান্তিতে থাকলে ও পৌরসভায় একাধিক জানিয়েও লাভ হয়নি ।

 

কাচা বাজারের ক্রেতা জালাল উদ্দিন বলেন পৌরসভার হওয়ার পরে বাজারে উন্নয়নের কোন রাস্তা কিংবা মার্কেট হয়নি । তাড়াশ পৌর সভার উপ-সহকারী প্রকোৗশলী মোঃ আব্দুল আজিজ জানান এ,ডি,পির অর্থায়নে একটি গণ শৌচাগার নির্মাণের কাজ চলছে বাজাওে সামনে প্রকল্প দেওয়া হবে। তাড়াশ পৌরসভার সচিব মোঃ আশরাফুল আলম ভ’ইয়া জানান চালের পাইকারী বাজরের সামনে রাস্তাটি সামনে প্রকল্প দেওয়া হবে এবং ও বাজারের শেড ও মার্কেট উন্নয়নের প্রকল্প সামনে নেওয়া হবে ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর