রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

অভয়নগরে ক্লিনিক পাড়ার উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৩ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ক্লিনিকপাড়ার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ঐতিহ্যবাহী নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় বিবাহিত ফুটবল একাদশ ও অবিবাহিত ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। উল্লেখ্য যে, খেলার ৪ মিনিটে অবিবাহিত একাদশের পক্ষে মোঃ আবু সাঈদ একটি গোল দিয়ে দলকে এগিয়ে রাখে । বাঘ-সিংহের লড়াইয়ে বিবাহিত একাদশ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে ৮৫ মিনিটে অবিবাহিত একাদশ এর পক্ষ থেকে গোল দিয়ে খেলাটি ড্র করা হয়। খেলাটি পরিচালনা করেন মো: আফসার শেখ। এ ব্যাপারে এলাকাবাসী জানান এরকম একটি উৎসবমুখর ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় তরুণ সমাজের মধ্যে আনন্দ বিরাজ করছে।

 

৬ নং ওয়ার্ডের মো: শেখ আফসার জানান,খুব উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে সুন্দরভাবে খেলাটি উপহার দেওয়ায় তরুণ সমাজকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং তাকে খেলাটি পরিচালনা করার সুযোগ প্রদানের জন্য ক্লিনিক পাড়ার তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। ঐতিহ্যবাহী নয়াপাড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে শতাধিক লোকের সমাগম ঘটে।

 

খেলা চলাকালীন উপস্থিত ছিলেন, ক্লিনিকপাড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামান বাবলু, জহির রায়হান, আলতাফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মানিক হাওলাদার, লিটন ভুঁইয়া, নাদিম হোসেন, আবু সাঈদ, সবুজ শেখ, হুমায়ুন শিমুল, শ্রী কল্লোল, সাগর, তরিক শেখ, রাজিব রায়হান, মো: আশরাফুল আলম সহ আরও অনেক দর্শকবৃন্দ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর