বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

হত্যা মামলায় আশুলিয়া থানা যুবলীগের সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৭ অপরাহ্ন

নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার:

সাভারের আশুলিয়ায় অপহরণের পর কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানা যুবলীগ সদস্য আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সোমবার লালমনিরহাটের মিছির আলীর ছেলে সবুজ হোসেন (১৪) ও একই এলাকার জাহিদুল ইসলাম (১৫) অভিমান করে বাড়ি থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বোনের বাড়িতে আসে। বোনের বাসা খুঁজে না পেয়ে ইপিজেড এলাকার বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সময় তাদেরকে অপহরণ করে একটি চক্র। পরে তাদের আত্মীয়দের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে অপহৃত দুজনকে বেধড়ক মারধর করে তারা। এতে সবুজ নামের ৫ম শ্রেণিতে পড়ুয়া কিশোর মারা যায় ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়।

 

এ সময় নিহত সবুজ ও আহত জাহিদুলকে একটি ভ্যানে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা যুবলীগের সদস্য কন্ডার সিরাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মুক্তিপণের দাবিতে সবুজ নামের এক কিশোরকে হত্যার ঘটনায় আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর