সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে নিরলসভাবে কাজ করছে আ.লীগ -ডাঃ হাবিবে মিল্লাত এমপি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৬ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত-মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। দলীয় নেতাকর্মী কোনো সদস্য মাদক গ্রহণ করবে না, মাদক ব্যবসায় জড়িত হবে না, মাদকের সঙ্গে সম্পর্ক রাখবে না। আমরা সিরাজগঞ্জ ও কামারখন্দকে মাদকমুক্ত করেছি। আমরা বাংলাদেশকে মাদকমুক্ত করতে চাই। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মাহমুদপুর মাদক নির্মূল কমিটির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এমপি ডাঃ মিল্লাত আরো বলেন, প্রধানমন্ত্রী রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন। ২০৪১ আসতে মাত্র ২১ বছর বাকি রয়েছে। আমরা এ সময়ের মধ্যেই দেশকে দূনীর্তিমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি।

 

মাহমুদপুর মাদক নির্মূল কমিটির সভাপতি মোঃ আনছার আলীর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছেদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আখতার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর