বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে ডিবি পুলিশের হাতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৭ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড় ডিবি পুলিশের অভিযানে আটোয়ারীতে ৩৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় পঞ্চগড় ডিবি পুলিশের মাদক বিরোধী এক অভিযান পরিচালনা কালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোটমালিগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দীনের পুত্র মাদক ব্যবসায়ী আলী হোসেন ( ইয়াছিন) (৩৮) কে ছোট মালিগাঁও মসজিদ সংলগ্ন এলাকা হতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ঘোষিত ৩৫ বোতল ফেনসিডিল সহ ডিবি পুলিশ আটক করতে সক্ষম হয়।

 

ডিবি পুলিশ কর্তৃক আটককৃত ফেনসিডিল সহ ফেনসিডিল ব্যবসায়ী আলী হোসেনকে আটোয়ারী থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ডিবি পুলিশ কর্তৃক ফেনসিডিল সহ মাদকব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় নিয়মিত মামলা রুজু করে আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যার মামলা নং-১৪, তারিখ: ২৪/০৯/২০২০ ইং।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর