শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নান্দাইলে মুরগীর খামারে অবৈধ বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৪ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কামালপুর গ্রামে বৃস্পতিবার ভোর রাতে কামালপুর গ্রামের আহম্মদ হোসেন ওরফে মধুর বাপের পুত্র তোফায়েল আহম্মেদ অমিদের মালিকাধীন মুরগীর খামারে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে স্পৃষ্ট হয়ে একই গ্রামের সদ্য বিবাহিত মৃত নূর হোসেনের পুত্র শাহ আলম (২০) প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে জানাযায়, মুরগীর খামারের মালিক শিয়ালের উপদ্রুপ থেকে খামারের মুরগী বাচাঁনোর জন্য গোপনে খামারের চারিদিকে অবৈধ উপায়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। ভোর রাতে শাহ আলম উক্ত খামারের অবৈধ তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।

 

মুশুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইঁয়া বিল্পব ও কথিত সমাজসেবী মোসলেম উদ্দিন বিষয়টি থানায় অবহিত না করে স্থানীয়ভাবে দেন দরবার করে রিপোর্ট পাঠানো পর্যন্ত বিষয়টি ফয়সালা করার চেষ্ঠা করছেন। অপরদিকে নান্দাইল প্রেসক্লাব থেকে এই মৃত্যুর বিষয়টি সেলফোনে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দ ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল জোনের ডিজিএম উত্তম কুমার সাহাকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে। এদিকে নান্দাইলের মিডিয়া কর্মীরা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে মুশুলী ইউনিয়নের চেয়ারম্যান ও কথিত সমাজসেবী মোসলেম উদ্দিন সাংবাদিকদের বাধা সৃষ্টি করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর