শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

তাড়াশে বাস চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৪ অপরাহ্ন

তাড়াশ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে সাইকেল আরোহী শাহরিয়ার হোসেন (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী বাসের চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে তাড়াশ -ভুইঞাগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রীজ নামক এলাকায় ওই দুঘর্টনা ঘটে। মাদ্রাসা শিক্ষার্থী শাহরিয়ার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি উত্তর মথুরাপুর গ্রামের শিক্ষক আব্দুল আলিম নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াশীন কওমী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাহরিয়ার হোসেন সাইকেল চালিয়ে তাড়াশ বাজারে আসার পথে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনার নামের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে শাহরিয়ারকে চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মাদ্রাসা ছাত্র শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর