সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় সারাদিন ব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি সম্পত্তি উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:০২ অপরাহ্ন

মোঃ আমিনুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে বুধবার দিনব্যাপী কিচেন মার্কেটের সামনে ও বাজার সড়কে অবৈধ স্থাপনা ও সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

নাহিদ হাসান খান জানান, তার অভিযানে অংশ নেওয়া সদস্যগণ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটের পাশে ১৭টি অবৈধ দোকান এবং পাইকপাড়ায় মহাসড়কের পাশে ১৫টি দোকান ও স্থাপনা এবং চড়ুইমুড়ি কমিউনিটি কিনিকের পাশে থাকা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সড়ক ও জনপ বিভাগ এবং পৌরসভার প্রায় ১ একর সরকারি সম্পত্তি দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম এবং র‌্যাব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর