বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে বিয়ে বাড়িতে খাবারে নেশা মিশিয়ে স্বর্ণালংকার চুরি ; হাসপাতালে ভর্তি-৬

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৬:১০ অপরাহ্ন

তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে বিয়ে বাড়িতে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় ৬ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের তোরাব আলী পাটওয়ারী বাড়ির জামাল উদ্দিন পাটওয়ারীর মেয়েকে বিয়ে দেন চরফ্যাশন উপজেলায়। সোমবারের মেয়ের শশুড়বাড়ির লোকজন আসলে দুপুরের খাবার শেষে মেয়েকে বিদায় দিতে সবাই যখন ব্যস্ত তখন দুষ্কৃতিকারীরা সুযোগমত খাবারে নিশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। পরে রাতে সেই খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে রাত ১টার দিকে মুখোশ পড়ে সিদ কেটে অজ্ঞাতনামা চোরেরা ঘরের মহিলাদের সাথে ১০ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও ৬টি মোবাইল নেয় এবং আরো স্বর্ণের জন্য রাতে খাবার না খাওয়া আক্তারা বেগমের নিকট গেলে সে ডাক-চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন আসলে চোররা পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন ৬জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তারা হলেন, জামাল পাটওয়ারী (৫৫), হাজী তছলিম (৫৫), মিলাদুন্নবী (৪২), রোজিনা (২৬), আকলিমা (২৯) ও সামিউল (৫)। তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা. মোঃ হাসান শরীফ বলেন, দুইজনের জ্ঞান ফিরেনি। বাকী ৪ জনের জ্ঞান ফিরলেও পুরোপুরি সুস্থ্য হতে সময় লাগবে। তাদেরকে নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর