বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর খাল গিলে খাচ্ছে প্রভাবশালীরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫২ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়িষাপাড়া ও পুরানপাড়ার মধ্য দিয়ে গুমানী নদী হতে প্রবাহিত সরকারি খালটি দখল দূষণে হারিয়ে যাচ্ছে। আশির দশকে খালটি খনন করা হয়। অনেকে এটিকে জিয়া খাল হিসেবে চেনেন। এই সরকারি খালটিকে প্রভাবশালীরা গিলে খেলেও প্রশাসন নির্বিকার।

সরেজমিন দেখা গেছে, দখলবাজরা অবৈধ স্থাপনা নির্মান করে যে যার মত খালটি দখলে নিয়েছে। আর কিছুদিন গেলে মনেই হবে না এখানে একটি খাল ছিল। অথচ দশ বারো বছর আগেও এ খাল দিয়ে নৌকায় যাতায়াত করতো অনেক মানুষ। মৎস্যজীবী পাড়া ব্রিজের নিচে ওই খালের ওপর নির্মিত হয়েছে আওয়ামী লীগের দলীয় অফিস। ওই অফিস চালান ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি বাহার মল্লিক। তার বাড়ির সামনে এবং তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে শৈলগাড়ী ইটভাটার কাছের খালটিও ছাই দিয়ে ভরাট করে দখলে নিচ্ছেন বাহার মল্লিক। ছাই ফেলার সময় ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিকদের বাধা দিতে আসে তার লোকেরা। খাল খেকোদের বেশির ভাগই প্রভাবশালী হওয়ায় তাদের দেখাদেখি অন্যরাও মাটি ভরাট করে খালটি দখলে নিচ্ছে।

এ ব্যাপারে বাহার মল্লিক বলেন, আমার নিজস্ব জায়গাতেই ছাই ফেলানো হচ্ছে। তবে দলীয় অফিসটি দশজনের স্বার্থেই করা হয়েছে।
এদিকে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে গুরুদাসপুর পৌর নির্বাচন। স্থানীয়দের মতে, এই নির্বাচনের আগে খালটি দখলমুক্ত করতে হবে। আর খালটি পুনরুদ্ধারের এখনই মোক্ষম সময়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করেছেন অনেকে।

পৌর মেয়র শাহনেওয়াজ আলী জানান, সরকারি খাল কোনো অবস্থাতেই দখল করা যাবে না। তবু কেই কারো কথা শুনছে না। খালটি রক্ষার্থে একটি প্রকল্পও গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, নদী ও খাল দখল কোনোভাবেই বরদাশত করা হবেনা। অচিরেই খালটি উদ্ধার করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর