সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

এক মিনিটের ঝড়ে সিরাজগন্জে ৩ টি গ্রাম লন্ডভন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩১ অপরাহ্ন

কে,এম আল আমিন :

মাত্র এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তিনটি গ্রাম। ছিন্নভিন্ন হয়ে পড়ল প্রায় ৫০ টি পরিবারের বাড়িঘর। অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটেছে,আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া তিনটার সময়। কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুর, হাটশিরা ও হাজারহাটি গ্রামের উপর চলে ঝড়ের এ তান্ডব। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ পশ্চিম দিক থেকে আসা ঝটকা বাতাশে সব লন্ডভন্ড হয়ে গেল। ঝড়ে ক্ষতিগ্রস্ত রেজাউল করিম জানান, প্রায় দেড় ঘন্টা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, হঠাৎ পশ্চিম দিক থেকে ঝটকা বাতাশ এলো, কিছু বুঝে উঠার আগেই আমার মাথার উপর থেকে ঘরের চালা উড়ে চলে গেলো। ” মুহুর্তের এই ঝড়ে উপড়ে পড়েছে বেশ কিছু গাছ, নষ্ট হয়েছে সবজির ক্ষেত, ছিঁড়ে গেছে বিদ্যুতের তাঁর ।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা ও চালিতাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রাম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্হদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে গেলাম, তালিকা করে পরে তাদের সহায়তা প্রদান করা হবে। আপাতত তাদের শুকনো খাবার দেওয়া হলো।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর