বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ৪’শ গ্রাম গাঁজাসহ কলেজ শিক্ষার্থী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪’শ গ্রাম গাঁজাসহ শাহীন রেজা (১৯) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শাহীন উধুনিয়া দক্ষিণ পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বরগুনা পলিটেকনিক কলেজের ছাত্র। ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার উধুনিয়া বাজারের পুর্ব পাশ্বে সড়ক সেতু সংলগ্ন জনৈক ইউনুস আলীর বাড়ীর দো’চালা টিনের ঘরের নিকট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রামের রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে শাহীন রেজা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।

 

পুলিশ খবর পেয়ে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় উধুনিয়া বাজারের পুর্ব পাশ্বে সড়ক সেতু সংলগ্ন জনৈক ইউনুস আলীর বাড়ীর নিকটে গাঁজা বিক্রিরত অবস্থায় শাহীন রেজা নামের ওই কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পরে তার হাতে থাকা ব্যাগ ও শরীর তল্লাসী করে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রি সিন্ডিকেটের অন্যতম হোতা আবুল কালাম ও হাসান নামের অন্য দুই ব্যবসায়ী এ সময় পালিয়ে যায়। পুলিশ তাদের খুঁজছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম জানান, ৪’শ গ্রাম গাঁজাসহ শাহীন রেজা ও তার অপর দুই সঙ্গীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শাহীনকে আদালতে প্রেরণ ও বাকীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর