শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

১৮ বছর পর আ’লীগ নেতা ডা.আয়নাল হক হত্যা মামলার রায় ; ২ জনের ফাঁসি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোরঃ

আলোচিত বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ডা আয়নাল হক হত্যা মামলায় তোরাব আর শামীম নামে দুইজনের মৃত্যুদন্ড ও ১১জনকে খালাস দিয়েছে আদালত। ১৮ বছর পর আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই হত্যা মামলার রায় ঘোষনা করেন। উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হককে হত্যা করা হয়।

 

সে সময় ডা আয়নাল হকের পুত্রবধু নাজমা রহমান বাদি হয়ে মোট ১৭জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে চারজন আসামী মৃত্যুবরণ করেছেন। বাকি ১৩ জন আসামির মধ্যে দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ ও ১১ জনকে মুক্তি দেয় আদালত। আসামিরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর