বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে চার বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৬ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
গোপালপুরে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের পর তার মা ও ফুপুকে মারপিটের ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তোতা মিয়া (৪৫) নামক এক দুর্বত্তকে গ্রেফতার করেছে। তিন সন্তানের জনক তোতা একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র।
উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই জানান, আজ সোমবার দুপুরে উপজেলার এক প্রবাসীর চার বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতন করেন একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র তোতা মিয়া। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় প্রতিবেশী তোতা মিয়া কৌশলে তুলে নিয়ে পাশের জঙ্গলে যৌন নির্যাতন চালায়।
নির্যাতিত শিশুর মা রমিছা বেগম জানান, বাচ্চাটি চিৎকার, কান্নাকাটি শুরু করলে তোতা মিয়া কেটে পড়ে। প্রতিবেশীরা পাশের বাড়ি থেকে তোতা মিয়াকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে উত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে হামলা চালায়। আমাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। একপর্যায়ে ওর (শিশু) ফুপু আজিরন বেগমের মাথায় সজোরে আঘাত করে ও সে জ্ঞান হারায়।
পরে স্থানীয়রা শিশুর মা, ফুপু ও শিশুকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। এখনো সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী জানান, আমরা পরীক্ষা করে বাচ্চাটির লজ্জাস্থানে ব্যাথার আলামত পেয়েছি। আর বাচ্চাটি হাতের ইশারায় তার ব্যাথার স্থান দেখিয়ে দিচ্ছিল।
গোপালপুর থানার ওসি তদন্ত কাইয়ুম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুর দাদী জরিনা বেগম বাদী হয়ে থানায় যৌন ও শিশু নির্যাতনের ধারায় মামলা করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামী তোতা মিয়াকে গ্রেফতার করেছে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর