বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১:২৭ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজার সামনে একটি মিনিট্রাকে তল্লাসী চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং সোমবার দুপুরে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলামের নেতৃত্বে এসআই মজিদ, এসআই কালাম ও এএসআই রুবেল সঙ্গীয় ফোর্সসহ কাছিকাটা টোলপ্লাজা এলাকায় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী মিনিট্রাকে (ঢাকা মেট্রো-এনএ-২০-৩৮০১) তল্লাসী করেন। এসময় ট্রাকে থাকা ৪টি ট্রাঙ্কের মধ্যে রাখা তুলার বস্তায় সাজানো ৫০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশ ওই ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গার দৌলদিয়া গ্রামের আব্দুুল গাফফারের ছেলে মনিরুজ্জামান ওরফে দোয়েল (৩০) ও হেলপার লতিডাঙ্গা গ্রামের টগরকে (১৪) গ্রেপ্তার করে থানায় আনে।

ওসি মোজাহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর