বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৫ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী পৌরসভার পূর্ব লাখেরাজ কসবা মহল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার সকালে গৌরনদী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি ও নির্যাতিতা শিশুটির মা এজাহারে অভিযোগ করেন, শনিবার বিকেল ৫টার দিকে তার ছয় বছরের শিশু কন্যা বাড়ির পাশে মসজিদের মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী কৌশলে তার কন্যাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে বিবস্ত্র করে মাটিতে শুয়িয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মাঠে তার কন্যাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করে। খোঁজাখুজির একপর্যায়ে পরিত্যাক্ত ঘরে প্রবেশ করলে শিশুটিকে ফেলে আবু বক্কর পালিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় রোববার সকালে নির্যাতিতা শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিবেশী মাছ ব্যবসায়ী ও দুই সন্তানের জনক আবু বক্কর বেপারীকে (৫৫) আসামী করে মাশরা দায়ের করেছেন। পুলিশ ভিকটিমকে রবিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে প্রেরন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর