বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৫:১০ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ব্যবসায়ী হাসান সরদারকে (৪০) গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, শনিবার সন্ধ্যার পরে উপ-পরিদর্শক কামরুজ্জামান ও মিনাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর চাঁদশী গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতা মোঃ জলিল সরদারের পুত্র হাসান সরদারের ঘরে তল্লাশী চালিয়ে ৭০গ্রাম গাঁজাসহ হাসান সরদারকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মিনাজ উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

 

রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর