শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঘাটাইলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৪ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর প্রতিনিধি: 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাড়ির পাশের খালে সদ্য ফোঁটা শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্য হয়েছে।  নিহত সোহান উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ছয়আনি বকশিয়া গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।
১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলার  ছুনটিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মামার বাড়ি বেড়াতে এসে প্রাথমিক বিদ্যালয়ের পাশে খালে সদ্য ফোঁটা শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় একসময় পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন বাড়িতে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে। অনেক পরে খালের পানিতে  সোহানের নিথর দেহ ভেসে উঠতে দেখেতে পেয়ে উদ্ধার করে স্থানীয় কবিরাজের মাধ্যমে অবৈজ্ঞানিক পদ্ধতিতে উপায়ে শরীরে লবণ দিয়ে চিকিৎসা করে। এতে শিশুটির কোন সাড়াশব্দ না পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 নিহত সোহানের বাবা ফারুক হোসেন বলেন, মামার বাড়িতে সোহান সবার অগোচরে একসময় ফুল তুলতে খালের পানিতে নামলে সাঁতার না জানায় একসময় ডুবে মারা যায়। পরে খালের পানিতে ওর লাশ ভেসে ওঠে।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর