বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৬

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে বাড়ির প্রবেশের পথে গাছের চারা রোপণ করার ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের হকু তালুকদার বাড়ির প্রবেশের পথে সম্প্রতি গাছের চারা রোপণ করেন। এ ঘটনার প্রতিবাদ করে আসছিলেন একই বাড়ির তুজামালী তালুকদার। এ নিয়ে গতকাল শনিবার সকালে তুজামালী ও হকু তালুকদারের মধ্যে বাকাবিতন্ডা এক পর্যায়ে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে তুজামালী তালুকদার (৬৫), ফাতোমা আক্তার (২০), হকু তালুকদার (৬০), পারভিন আক্তার (৩৫), ছালমা খানম (৩২)সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর