শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গরম ভাত ঠান্ডা করতে যেয়ে যুবলীগ নেতার মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

যশোরের অভয়নগরে গরম ভাত ঠাণ্ডা কতে গিয়ে তাজু ইসলাম (২৫) নামে এক যুবলীগ নেতা বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। শুক্রবার বিকালে উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজ সংলগ্ন শাহজাহান মোড়লের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজু ইসলাম উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি ৫নং ওয়ার্ডের যুবলীগ নেতা ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার তাজু ইসলাম তার প্রতিবেশী শাহজাহান মোড়লের বাড়িতে কুলখানির অনুষ্ঠানে অংশ নেন।

 

বিকাল সাড়ে ৩টার দিকে গামলা ভর্তি গরম ভাত ঠাণ্ডা করার জন্য একটি স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়ান। এ সময় পূর্ব থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা স্ট্যান্ড ফ্যান স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, যুবলীগ নেতার মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর