বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে মানসিক ভারসাম্যহীন নারীকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

যশোরের অভয়নগর উপজেলার বারান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন কোহিনুর বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে উক্ত নারীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোহিনুর বেগমের স্বামী আকরাম সরদার জানান, ঘটনার সময় আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম না। এ সময় আমার বড় ভাইয়ের সঙ্গে কোহিনুরের কথাকাটাকাটি হয়।

 

এক পর্যায়ে বড় ভাই আজিজ সরদার, ভাইপো মেহেদি সরদার ও ভাবি ফিরোজা বেগম মিলে ধারালো দা ও শাবল দিয়ে মানসিক ভারসাম্যহীন কোহিনুর বেগমকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভয়নগর থানার এএসআই ছদরুল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর