শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

বাল্যবিয়ে করায় বরের জেল, বাবার জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৩ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে সংঘটিত হওয়ার একমাস পরও উপজেলা প্রশাসনের হাত থেকে রক্ষা পায়নি বর ও বরের বাবা।
জানা যায়, এক মাস আগে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের জহুরুল ইসলামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মনিরা খাতুনের (১৭) সাথে হামলাইকোল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইসরাফিল ইসলামের (২১) বাল্যবিয়ে হয়।

 

 

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে সেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল।

 

তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় বর ইসরাফিলকে ৩ মাসের কারাদন্ড এবং তার পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদানের রায় দেন। মোবাইল কোর্টে গুরুদাসপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর