বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালে গ্রীল ভেঙ্গে জিম্মি করে ডাকাতি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫০ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বসতঘরের গ্রীল ভেঙ্গে ঘর মালিকদের জিম্মি করে দুইটি বসতঘরে ডাকাতির ঘটনা সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে জেলার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামে। এঘটনায় বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শাহিন হাওলাদার জানান, বুধবার দিবাগত গভীর রাতে পূর্ব কেশবকাঠী গ্রামের তার (শাহিন হাওলাদার) ও তার সহদর লুৎফর রহমান খোকনের বসতঘরের গ্রীল ভেঙ্গে ঢুকে পরে অজ্ঞাতনামা ডাকাতের দল।

 

এসময় দুই পরিাবারের সদস্যদের জিম্মি করে তিন লক্ষাধিক নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এঘটনায় বৃহস্পতিবার শাহিন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর