শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

৫০ টাকার পেঁয়াজ ১০০ টাকা কেজি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৮ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় হাটসহ বিভিন্ন বাজারে ৫০ টাকা কেজির পেঁয়াজ একদিনে একলাফে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচাবাজারের অনেক দোকানে পেঁয়াজ নেই। ভারত থেকে পেঁয়াজ না আসার গুজবে হুরোহুরি করে অনেকে ৫ থেকে ১০ কেজি করে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, পাবনা ও তাহেরপুর মোকামে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে।

 

আবার ক্রেতারাও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পেঁয়াজ কেনায় এ বিড়ম্বনা ঘটছে। পেঁয়াজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ভারত পেঁয়াজ না দিলে তাদেরকে ইলিশ দেওয়া বন্ধ করে দিন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত মজুদ আছে। কেউ কারসাজি করলে তাদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর