বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩২ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ৫ম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট করার ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি বুদ্দু মন্ডল। উপজেলার খুবজীপুর ইউনিয়নের কালাকান্দর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে।

অভিযোগে জানা যায়, বুদ্দুর বাড়ি সংলগ্ন জায়গায় মুদিখানা দোকান রয়েছে। তিনি দরিদ্র হওয়ায় সবসময় দোকানে বসতে পারেন না। মাঝে মধ্যে তার শিশু কন্যা দোকানে বসে বেচা-বিক্রি করে। এ সুযোগে প্রতিবেশি নায়েব শিকদারের ছেলে আশিক তার মেয়েকে উত্যক্ত করতে থাকে। মেয়েটি এ বিষয় তার বাবা বুদ্দুকে জানায়। বুদ্দু নিষেধ করলে অভিযুক্ত আশিক অসদাচরন করে। তার অভিভাবকদের কাছে বিচার দাবি করায় অভিযুক্ত আশিক (২০) ও তার ভাই বিল্টু (২৬) ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বুদ্দুর দোকানে এসে তাকে বেধড়ক মারপিট করে।

এ ব্যাপারে অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানায়, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর