সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে ৫ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৩:০২ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনায় ৫ জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জেলা প্রশাসন ও র‌্যাব-১২ ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায়
এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
জরিমানাকৃত ব্যবসায়ীরা হলেন, উল্লাপাড়া উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নুর মোহাম্মদ (৬০),  মো. শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০), জাকের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন এর নেতৃত্বে উল্লাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই অনুমোদন ব্যতিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তৈল উৎপাদনের দায়ে ৫ জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর