বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে নবম শ্রেণীর ছাত্রকে মারপিট করে হত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:১০ অপরাহ্ন

অমিত চৌধুরী ঈশ্বরদী প্রতিনিধি:

রবিবার বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর তালতলা মতি মোল্লাহর মোড় গ্রামে নবম শ্রেণীর ছাত্র হৃদয়কে (১৪) চাপা মারপিট করে হত্যা করা হয়েছে। নিহত হৃদয় সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া গ্রামের দিন মজুর আব্দুল হালিমের ছেলে। আব্দুল হালিমের পারিবারিকও থানাপুলিশ সূত্রে জানাগেছে, তালতলা মতি মোল্লাহর মোড় এলাকার ইসলামের মেয়ে এসএসসি পরীক্ষার্থী খাদিজার সাথে হৃদয়ের প্রেমের সম্পর্ক চলছিল। মাঝে মধ্যেই তাদের মধ্যে যোগাযোগ হতো। এমন অবস্থায় খাদিজা হৃদয়কে একটি মোবাইল ফোন কিনে নিয়ে তার বাড়িতে হৃদয়কে আসতে বলে। এ অবস্থায় সে একটি মোবাইল ফোন কিনে খাদিজাকে দিতে বেলা একটার দিকে তার বাড়িতে যায়।

 

এ সময় খাদিজার ভাই মামুন ও আনিসসহ কয়েকজন বিষয়টি টের পেয়ে হৃদয়কে চাপা মারপিট করায় তার মর্মান্তিক মৃত্যু হয়। এ অবস্থায় তারা নিজেদের রক্ষার্থে দ্রুত হৃদয়কে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি পর্যায়ক্রমে জানাজানি হলে থানা পুলিশ টের পেয়ে হৃদয়ের লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সন্ধ্যায় থানায় নিয়ে আসে। হত্যাকান্ডের এই বিষয়টিকে ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন ব্যাক্তি আটক হয়নি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর