বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায়ে উল্লাপাড়ায় ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৯ অপরাহ্ন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর এলাকার শ্রীখোলা বাসস্ট্যান্ড এলাকায় রবিবার বিকেলে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদনহীন ঘি ও সরিষার তেল উৎপাদনের দায়ে ৫ অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন। সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সোমবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে তিনি বলেন, ওই ৫ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাদানকারী ব্যবসায়ীরা হলেন, উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা এলাকার মৃত আব্দুল আলীর ছেলে মো. মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নূর মোহাম্মদ (৬০), মো. শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০), জাকের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫০)।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর