সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

সিরাজগন্জের সলঙ্গা থানা সদরে তিনদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেছেন হাজার হাজার মানুষ।গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী গাঢ়ুদহ নদীতে এই নৌকা বাইচ দেখতে দুপুর পর হতে নদীর দুইধারে হাজার হাজার মানুষের ঢল নামে। সলঙ্গা হাট কমিটির ইজারাদার জাহাঙ্গীর আলম তালুকদার লাবু সহ হাট কমিটির অন্যান্য সমস্যদের আয়োজনে এবং সলঙ্গাবাসীর সহযোগীতায় তিনদিন ব্যাপী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। আজ শনিবার ( ১২ সেপ্টেম্বর) নৌকা বাইচের শেষদিন ফাইনালে দুপুর হতেই সলঙ্গা স্লুইচ গেইট, নতুন ব্রীজ,গোজা ব্রীজ,নদীর দুই পাশের বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ সহ নদীর তীরে হাজার হাজার মানুষ ভীড় করে।

 

জায়গা সংকুলান না হওয়ায় ইঞ্জিন চালিত নৌকায় করেও মানুষ এ আনন্দ উপভোগ করেন। স্লুইচ গেইট হতে শুরু হয়ে গোজা ব্রীজ পর্যন্ত গিয়ে লাল নিশান তুলে নিয়ে আবার স্লুইচ গেইটে এসে শেষ হয় । প্রতিযোগীতায় সিরাজগন্জের বিভিন্ন উপজেলা সহ পাশের জেলার মোট ৩০ টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। শেষে সম্মানীত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর