বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২১ পূর্বাহ্ন

আব্দুল্লাহ ফছিয়ার ও মোঃরাশেদুল ইসলাম নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের অর্ন্তগত দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ান কে বি এন পি জামায়াতে ক্যাডার সোহেল খান সহ তার সহকর্মীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। ১১ ই সেপ্টেম্বর শুক্রবার ২০২০ রাত ৮ টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এলাকায় এঘটনা ঘটে। নিহত শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে। পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

ঘটনার সময় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়– ফকিরের বাড়ীর সামনে পৌচ্ছালে প্রতিপক্ষ সোহেল খানসহ দূর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে তৎক্ষনাত নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। রাত ৯ টায় সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বিভাস শর্মা তাকে মৃত ঘোষনা করেন।

 

এ ব্যাপারে নিহত রেজোয়ানের ভাই রানা শেখ জানান,সোহেল খানসহ ৭/৮ জন দূর্বৃত্ত আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়ু ফকিরের ছেলে শিমুল ফকিরকে (২২)আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর