বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নে একের পর এক নৃশংস হত্যাকান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৮ অপরাহ্ন

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে লাগাতার নৃশংসতায় লিপ্ত হোতাদের বিচারের দাবি জানায় নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম। দিঘলিয়া ইউনিয়নে বিভীষিকাময় নৃশংস হত্যাকান্ড নামক অধ্যায়ের সূত্রপাত ২০ বছরেরও অধিক সময় ধরে। কালক্রমে আধিপত্যের লড়াইয়ে নির্মমভাবে হত্যার শিকারে পরিণত হয়েছে প্রায় ৫০ এর অধিক মানুষ। সম্প্রতি সময়ে দিঘলিয়া ইউনিয়নে মাদক কারবারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিঘলিয়া বাজার কেন্দ্রিক চলে সুদের মহা রমরমা ব্যবসা। দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি, তালবাড়িয়া, দিঘলিয়া বাজার এই তিনটি গ্রামের কিছু সংখ্যক মানুষের হিংস্রতা ক্রমান্বয়ে আলোর গতিতে বৃদ্ধি পাচ্ছে। মানুষরূপী এসব নরপশুর ভয়াল রক্তাক্ত থাবায় ইউনিয়নের জনজীবনে সবসময় বিরাজ করে হতাশা।

 

দিঘলিয়া ইউনিয়নে সর্বপ্রকার অপকর্মে বারংবার লোকমুখে উঠে আসে সোহেল খানের নাম। কে এই সোহেল খান? আরও উঠে আসে রিপনের নাম। ( রিপন বর্তমানে ধর্ষণ মামলায় জেলে)। সম্প্রতি ১১-০৯-২০ ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় ইউপি ছাত্রলীগ নেতা শেখ জহিরুল ইসলাম ওরফে রেজওয়ানকে নৃশংসভাবে হত্যা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। এর আগেও নির্মমভাবে হত্যা করা হয় ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশকে। পলাশ হত্যাকান্ডের আগে গুলিবিদ্ধ করে হত্যা করা হয় কুমড়ি গ্রামের ইলিয়াস শেখ। তার আগে হত্যা করা হয় তনুকে। উপরের উল্লেখিত দিঘলিয়া ইউনিয়নের প্রতিটি হত্যাকান্ডে সোহেল খাঁনের নাম জড়িত।

 

সোহেল খানের নামে মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন রকমকের অপকর্মে ২০ টিরও অধিক মামলায় জড়িত। দিঘলিয়া ইউনিয়নের এক আতংকের নাম সোহেল খাঁন। দিঘলিয়া ইউনিয়নের সমাজকে কলুষিত করে সে বারংবার একই ঘটনা ঘটিয়ে আসছে। ইউপি থেকে রক্তের গন্ধ রূখতে কতিপয় নৃশংস লোককে দ্রুত সময়ে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করা উচিৎ মনে করি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর