শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আত্রাই নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার গুরুদাসপুরে ৫টি অবৈধ সোঁতিজাল উচ্ছেদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৪ অপরাহ্ন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে ইউএনও মো. তমাল হোসেনের নেতৃত্বে উচ্ছেদ করা হলো তিনটি অবৈধ সোঁতিজালের বাঁধ।
শনিবার দিনভর অভিযান চালিয়ে আত্রাই নদীর কালাকান্দর, বিলসাঘাট ও যোগেন্দ্রনগর পয়েন্টে বিশালাকারের তিনটি সোঁতিজালের বাঁধ উচ্ছেদ করা হয়। এর আগে বৃহস্পতিবার একই নদীর সাবাগাড়ী ও হরদমা নালায় দুটি সোঁতিজাল উচ্ছেদ করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। এসময় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার স্রোতস্বীনি নদী আত্রাই, বিশানীসহ বিভিন্ন পয়েন্টে নদীর স্বাভাবিক স্রোতকে সোঁতিজাল দিয়ে বাধাগ্রস্থ করে প্রতিবছরের মত এবারও মাছ শিকারের মহোৎসব চলছিল। এক শ্রেণির অসাধু ব্যক্তি প্রভাব খাটিয়ে অবৈধভাবে ওই মাছ শিকার করে নদীর স্রোতকে বাঁধাগ্রস্থ করে। পানি প্রবাহে বাঁধাগ্রস্থের কারণে চলবিলের রবিশস্য আবাদে ব্যাপকভাবে বিঘ্ন ঘটে। উচ্ছেদের সময় সোঁতিজাল মালিকদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর