বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে মারধরের মামলায় অভিযুক্ত স্বামী গ্রেফতার শ্বশুর শাশুরী পলাতক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫২ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে মারধরের মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শ্বশুর-শ্বাশুরীসহ অন্য আসামীরা পালিয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন এজাহারের রাত দিয়ে জানান, উপজেলার অশোকসেন গ্রামের ফারুক মোল্লার মেয়ে লিমা বেগমের সাথে একই এলাকার মনসুর আলী মোল্লার ছেলে হামিদ মোল্লার সাথে নয় বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী হামিদ ও তার বাবা মাসহ পরিবারের লোকজন লিমাকে তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছিলো। লিমা যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় কারনে-অকারনে লিমাকে গালমন্দ ও মারধর করে আসছিলো তারা।

 

যৌতুকের ৫ লাখ টাকা আদায়ের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শ্বশুর মনসুর মোল্লা, শ্বাশুরী হাসিনা বেগম, ননদ মারুফা খানমসহ অন্যান্যদের সহযোগীতায় লিমাকে বেদম মরধর করে স্বামী হামিদ মোল্লা। লিমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত লিমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

যৌতুকের দাবিতে মারধরের ঘটনায় লিমা বাদী হয়ে শনিবার সকালে স্বামী, শ্বশুর, শ্বাশুরী, ননদসহ ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন, নং-৮(১২.৯.২০)।

মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই ফোরকান তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত লিমার স্বামী হামিদ মোল্লাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হামিদকে ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর