বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় গাজা ব্যবসায়ি, বাবা-মেয়েসহ গ্রেফতার-৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৮ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসীম উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রবার রাত পৌনে বারোটার দিকে বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের পেয়ারা বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে মো. মোস্তফা বেপারীকে (২৩) গাঁজাসহ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে গাঁজা বিক্রির ৭শ টাকাও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোস্তফা বেপারী উজিরপুর থানার হারতা গ্রামের আবুল বাশার ওরফে বাশাই বেপারীর ছেলে।

এঘটনায় এসআই জসীম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শনিবার সকালে মামলা দায়ের করেন, নং-৯ (১২.৯.২০)।অন্যদিকে শুক্রবার রাতে এসআই সুশান্ত কুমার অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম পয়সা গ্রাম থেকে জিআর ৪৯/২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মৃত তফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকির ও তার মেয়ে মনি ওরফে সোনিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর